News Flash

Image

পেঁচারথলে বজ্রপাতে প্রাণ গেল ভাই-বোনের

আগরতলা, ২৩ মে: উত্তর ত্রিপুরার পেঁচারথল নবীনছড়া এলাকায় শনিবার বিকেলে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ভাই-বোনের। মৃতরা হলেন সুমন্ত চাকমা (৩০) ও মিনা চাকমা (২৭)। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তারা নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাত আঘাত হানে বাড়ির ইলেকট্রিক বোর্ডে। এতে কোনোভাবে  গুরুতর আহত হন ভাই-বোন দুজন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে বলেও জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে খবর।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে চায় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আগরতলা পুরনিগম এলাকায় আধুনিক…

ByByReshmi Debnath Jul 7, 2026

বর্ষায় বিদ্যুৎ পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে বিদ্যুৎ নিগমে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: বর্ষাকালে রাজ্যের কোথাও যেন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন…

ByByReshmi Debnath Jul 7, 2026

পাইলট প্রকল্পে পেপারলেস হাসপাতাল, সফল হলে রাজ্যের সব সরকারি হাসপাতালে চালু হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তুলতে পেপারলেস হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরীর…

ByByTaniya Chakraborty Jul 7, 2026
Scroll to Top