News Flash

  • Home
  • বিদেশ
  • চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮২; এখনও আটকে ৯ শ্রমিক
Image

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮২; এখনও আটকে ৯ শ্রমিক

তাইইউয়ান, ২৩ মে (আইএএনএস) : উত্তর চীনের শানসি প্রদেশে ভয়াবহ কয়লাখনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২-তে পৌঁছেছে। এখনও অন্তত ৯ জন শ্রমিক খনির ভিতরে আটকে রয়েছেন বলে শনিবার জানিয়েছে চিনা সংবাদমাধ্যম।

জানা গিয়েছে, শুক্রবার কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকেই জোরকদমে উদ্ধারকাজ চলছে।

চীনের জরুরি পরিস্থিতি মোকাবিলা মন্ত্রক জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য দেশের ছয়টি জাতীয় খনি জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। মোট ৩৪৫ জন উদ্ধারকর্মী প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে কাজ করছেন।

সরকারি সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সংস্থার এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আইন অনুযায়ী নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট প্রশাসনকে সম্ভাব্য সব রকম প্রচেষ্টা চালিয়ে জীবিতদের উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাস্থলে স্ট্রেচারে আহতদের নিয়ে যাচ্ছেন চিকিৎসাকর্মীরা। আশপাশে একাধিক অ্যাম্বুল্যান্সও মোতায়েন রয়েছে। জানা গিয়েছে, ১০০-রও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাংঝি শহরের অন্তর্গত কিনইউয়ান কাউন্টির এই খনিতে বিস্ফোরণের ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

চীনের কয়লাখনি শিল্পে অতীতে নিরাপত্তার অভাবের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটত। সাম্প্রতিক বছরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এখনও মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা সামনে আসছে।

এর আগেও ২০২৫ সালের শুরুতে উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনির সুড়ঙ্গ ধসে তিন শ্রমিক আটকে পড়েছিলেন। আনকাং শহরের ঝেনপিং কাউন্টিতে সেই দুর্ঘটনা ঘটে। তখন আট জন শ্রমিক মেরামতির কাজ করছিলেন, যার মধ্যে পাঁচ জন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

Releated Posts

নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

রবিন্সভিল, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 23, 2026

বাংলাদেশে উগ্রপন্থী নেটওয়ার্কের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে

ঢাকা, ২২ আগস্ট (আইএএনএস): গত এক মাসে বাংলাদেশে একের পর এক বিস্ফোরণ এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশে উগ্রপন্থী…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২১ আগস্ট : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top