News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে ‘কলেজ বায়োটেক ক্লাবের’ উদ্বোধন
Image

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে ‘কলেজ বায়োটেক ক্লাবের’ উদ্বোধন

আগরতলা, ২ মে : আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে গত ২৮ এপ্রিল “কলেজ বায়োটেক ক্লাব”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মূল উদ্দেশ্য হল কলেজের আন্তঃবিভাগীয় গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা। এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। রাজ্য সরকারের “বায়োটেকনোলজি বিভাগ” থেকে প্রাপ্ত আর্থিক সহায়তায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে যা, কলেজের ক্রমবর্ধমান শিক্ষাগত ও গবেষণাধর্মী সম্ভাবনার প্রতি সরকারি স্বীকৃতির প্রতিফলন।

উক্ত অনুষ্ঠানের বায়োটেক ক্লাবের অধীনে নির্বাচিত একটি প্রকল্পের সংক্ষিপ্ত রূপ রেখা উপস্থাপন করেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে “ওরাল প্যাথলজি ও মাইক্রোবায়োলজি” বিভাগের অধ্যাপক ডাঃ বীণা কাশ্যপ। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল “ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথলজিস্টস” এর মশাল উন্মোচন। এটি ছিল “ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথলজিস্টস”-এর উদ্যোগে দেশ ব্যাপী পরিচালিত মুখ গহ্বরের ক্যান্সার সচেতনতা অভিযানের একটি অঙ্গ। উত্তর-পূর্বাঞ্চলের কোনো ডেন্টাল কলেজে এই ধরনের উদ্যোগ প্রথম দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা মুখগহ্বরের ক্যান্সার সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে-এর সক্রিয় ভূমিকারই পরিচায়ক।

এই অনুষ্ঠানের শিক্ষাগত পরিবেশকে আরও সমৃদ্ধ করতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের যৌথ প্রচেষ্টায় প্রস্তুতকৃত মুখ গহ্বরের স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারপত্র বা প্যামফলেট গুলো প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে তাঁদের সৃজনশীলতা, বৈজ্ঞানিক বোধগম্যতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাঁদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটে। বায়োটেক ক্লাবের উদ্বোধন এবং তার পাশাপাশি “ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথলজিস্টস”-এর মশাল উন্মোচন-এই দুটি অনুষ্ঠান সম্মিলিতভাবে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে-এর একটি প্রগতিশীল পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। উক্ত পদক্ষেপ গবেষণার ভিত্তিগুলি সুদৃঢ় করে, জনস্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধি করে অর্থবহ বৈজ্ঞানিক ও সামাজিক উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বায়োটেকনোলজি অধিকারের অধিকর্তা ড. মহেন্দ্র সিং, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, স্বাস্থ্য অধিকারের উপ অধিকর্তা (ডেন্টাল) এবং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালের নোডাল অফিসার ডাঃ রাজেশ অনিল আচার্য। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অধিকারের যুগ্ম অধিকর্তা ড. অঞ্জন সেনগুপ্ত এবং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালের অধ্যক্ষ ডাঃ শালু রাই। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের অধ্যক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top