News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তালা, শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা
Image

সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তালা, শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা

আগরতলা, ২ মে: শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা সামনে আসে। এর জেরে সাময়িকভাবে ব্যাহত হয় পাঠদান এবং স্কুল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়।

সূত্রের খবর, সম্প্রতি স্কুলের ইনচার্জ প্রণব দাসকে শিক্ষা দপ্তরের নির্দেশে অন্যত্র বদলি করা হয় এবং তাঁর পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে একাংশ অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছায় সাবরুম থানার পুলিশ এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং স্কুল খুলে পাঠদান চালুর উদ্যোগ নেন। কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের পেছনের গেট খুলে প্রথমে শিক্ষকদের এবং পরে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রবেশের ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় শিক্ষার পরিবেশ এবং পুনরায় শুরু হয় ক্লাস।

প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে প্রধান গেটের তালাও খুলে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষককে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ঘটনাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর আচরণ বা আইনভঙ্গের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে খবর।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top