News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে পুলিশের দুঃসাহসিক অভিযান, উদ্ধার ৬০ অবৈধ গ্যাস সিলিন্ডার, মহকুমাজুড়ে চাঞ্চল্য
Image

ধর্মনগরে পুলিশের দুঃসাহসিক অভিযান, উদ্ধার ৬০ অবৈধ গ্যাস সিলিন্ডার, মহকুমাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ মে: দীর্ঘদিন ধরে চলতে থাকা গ্যাস সিলিন্ডার চুরি ও কালোবাজারির অভিযোগের জেরে অবশেষে কড়া পদক্ষেপ নিল ধর্মনগর থানার পুলিশ। গতকাল শহরজুড়ে এক সুপরিকল্পিত ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে, যা ঘিরে গোটা মহকুমায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধারাবাহিক অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রের খবর পেয়ে শহরের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালানো হয়। অভিযানের সময় পূর্ব বাজারে ত্রিপুরেশ্বরী গ্যাসের সামনে আজম খানের দোকান থেকে ১৮টি, রাধাপুরের মধুবারি লিংক রোডে অর্জুন পালের বাড়ি থেকে ২৭টি এবং রাগনা এলাকায় সালমা বেগমের বাড়ি থেকে ১৫টি—মোট ৬০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান, উদ্ধার হওয়া সিলিন্ডারের মধ্যে ২৬টিতে গ্যাস ভর্তি ছিল এবং বাকি ৩৪টি খালি। তবে এত বিপুল পরিমাণ সিলিন্ডার মজুতের কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। তিনি আরও জানান, আপাতত সমস্ত সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলি খাদ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে একটি সংগঠিত কালোবাজারি চক্র সক্রিয় থাকতে পারে। সিলিন্ডারগুলি চুরি করা নাকি অন্য কোনও অসাধু উপায়ে সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খাদ্য দপ্তরের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

পুলিশের এই কঠোর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির হাওয়া বইলেও, শহরের বুকেই এত বড় চোরাচালান চক্রের সক্রিয়তা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top