News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ে আন্তঃরাজ্য মাদক পাচার চক্র ভেঙে দিল পুলিশ, ১০ কেজির বেশি গাঁজাসহ গ্রেফতার ৪
Image

ছত্তিশগড়ে আন্তঃরাজ্য মাদক পাচার চক্র ভেঙে দিল পুলিশ, ১০ কেজির বেশি গাঁজাসহ গ্রেফতার ৪

মহাসমুন্দ (ছত্তিশগড়), ২ মে (আইএএনএস): ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় বড়সড় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স ও পুলিশ। যৌথ অভিযানে ১০.২৭০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। এই ঘটনায় দুই দম্পতিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

ধৃতরা হলেন সারাইপালির বাসিন্দা শঙ্কর বেহেরা (৪৫) ও তাঁর স্ত্রী চঞ্চল বেহেরা (৩০), এবং ওড়িশার বৌধ জেলার বাসিন্দা কপিল বকুল (২৩) ও তাঁর স্ত্রী রশ্মি বকুল (২০)।

পুলিশ জানিয়েছে, মাদক পাচারের কাজে ব্যবহৃত দুটি গাড়ি এবং দুটি মোবাইল ফোন-সহ মোট ৩.১৫ লক্ষ টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ওড়িশা থেকে গাঁজা এনে সারাইপালির দেবলভাটা এলাকায় ছোট ছোট প্যাকেটে ভাগ করে বিক্রির পরিকল্পনা করেছিল। তবে বাজারে ছড়ানোর আগেই পুলিশ সেই চালান আটক করে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে এক দম্পতি নিজেদের পরিবার হিসেবে দেখিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করছিল, কিন্তু নজরদারির সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের ওপর নজর রাখে।

অভিযানের বিস্তারিত জানিয়ে পুলিশ জানায়, ৩০ এপ্রিল গোপন সূত্রে খবর মেলে যে, ওড়িশা থেকে আসা কয়েকজন ব্যক্তি স্থানীয় এক ব্যক্তির সঙ্গে গাঁজার অবৈধ ব্যবসা করতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে সারাইপালি থানার অন্তর্গত অর্জুন্দা গ্রামের কাছে পুলিশ টিম মোতায়েন করা হয়।

কিছুক্ষণের মধ্যেই একটি মোটরসাইকেলে এক ব্যক্তি ও এক মহিলা এসে পৌঁছয়। পরে আরও এক ব্যক্তি অন্য একটি বাইকে একটি বস্তা নিয়ে সেখানে আসে এবং সেটি প্রথম ব্যক্তির হাতে তুলে দেয়। ঠিক সেই সময় পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং চারজনকেই আটক করে।

বস্তাটি তল্লাশি করে ১০ কেজি ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এরপর মাদকদ্রব্যটি বাজেয়াপ্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২০(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত তিন মাসে মহাসমুন্দ জেলায় ৮১টি পৃথক মামলায় মোট ৫,৭৭৯.৮৩১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫৩ জন ছত্তিশগড়ের বাসিন্দা, আর ১৬০ জন অন্যান্য রাজ্যের, যা আন্তঃরাজ্য পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্কের ইঙ্গিত দেয়।

এই ঘটনার সঙ্গে যুক্ত আরও চক্রের খোঁজে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top