নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ সোমবার রাজধানী আগরতলা শহরের বটতলায় স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের ৯৩ তম শহীদান দিবস যথাযোগ্য পর্যায় পালিত হয়৷ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেসনের উদ্যোগে সোমবার রাজধানীর আগরতলা শহরের বটতলায় স্বাধীনতা সংগ্রামী শহীদ চন্দ্রশেখর আজাদের ৯৩ তম শহীদান দিবস পালিত হয়৷ এদিন বটতলায় শহীদ চন্দ্রশেখর আজাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকার স্বাধীনতা সংগ্রামী শহীদ চন্দ্রশেখর আজাদ সহ অনেকেই যথাযথ মর্যাদা দিচ্ছে না৷ ইতিহাসের পাতায় তাদেরকে স্থান দেওয়া হয়নি৷ অথচ শহীদ চন্দ্রশেখর আজাদ সহ আরো অনেকেই স্বাধীনতার জন্য আত্ম বলিদান দিয়েছেন৷ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের আত্ম বলিদান স্বীকৃত করার লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে সারা দেশে আজ শহীদান দিবস পালন করা হয়৷
2023-02-27

