News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস পালিত
Image

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ সোমবার রাজধানী আগরতলা শহরের বটতলায় স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের ৯৩ তম শহীদান দিবস  যথাযোগ্য পর্যায় পালিত হয়৷  অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেসনের উদ্যোগে সোমবার রাজধানীর আগরতলা শহরের বটতলায় স্বাধীনতা সংগ্রামী শহীদ চন্দ্রশেখর আজাদের ৯৩ তম শহীদান দিবস পালিত হয়৷ এদিন বটতলায় শহীদ চন্দ্রশেখর আজাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷  শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকার স্বাধীনতা সংগ্রামী শহীদ চন্দ্রশেখর আজাদ সহ অনেকেই যথাযথ মর্যাদা দিচ্ছে না৷  ইতিহাসের পাতায় তাদেরকে স্থান দেওয়া হয়নি৷  অথচ শহীদ চন্দ্রশেখর আজাদ সহ আরো অনেকেই স্বাধীনতার জন্য আত্ম বলিদান দিয়েছেন৷ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের আত্ম বলিদান স্বীকৃত করার লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে সারা দেশে আজ শহীদান দিবস পালন করা হয়৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top