News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনে ভস্মীভূত ওএনজিসি ডিএসএর রান্নাঘর
Image

গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনে ভস্মীভূত ওএনজিসি ডিএসএর রান্নাঘর

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি(হি.স.) : আগুনে ভস্মীভূত সোনামুড়ার খেদাবাড়ীস্থিত ওএনজিসি ডিএসএর একটি রান্নাঘর। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে সোনামুড়ার দমকলবাহিনী । আহত হয়েছেন রান্নার দায়িত্বে থাকা একজন কর্মী বলে জানিয়েছেন জনৈক দমকলকর্মী।

ঘটনার বিবরনে জনৈক দমকলকর্মী আরও জানিয়েছেন, সোনামুড়া মহকুমার ময়নামা এলাকায় দীর্ঘ দিন যাবৎ ওএনজিসি এর কর্মীরা ড্রিলং করে আসছিল। সেখানের একটি রান্নাঘরে অবৈজ্ঞানিক ভাবে একাধিক সিলিন্ডার মজুত রাখা ছিল। রবিবার দুপুরে রান্না করার সময় আচমকা আগুন লেগে যায় সেখানে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে সোনামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে।ঘটনাস্থলে দমকলকর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন তিনি।প্রাথমিক ধারণা করা হচ্ছে পরপর তিনটি সিলিন্ডারে বিস্ফোরণে অগ্নিসংযোগের সূত্রপাত হয়েছে।সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়েছে ওই রান্নাঘরটি । সাথে রান্নার দায়িত্বে থাকা একজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top