News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবার মিড ডে মিলের হিসেব খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় অডিট দল
Image

এবার মিড ডে মিলের হিসেব খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় অডিট দল

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখার পর এবার মিড ডে মিলের খরচ সংক্রান্ত হিসেব খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় অডিট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় এই অডিট দল।
এর আগে গত জানুয়ারি মাসে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই সময় তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে রান্নাঘরের পরিবেশ, খাবারের মান প্রভৃতি খতিয়ে দেখেন। পাশাপাশি মিড ডে মিলের অবস্থা খতিয়ে দেখে দিল্লিতে চলে যান। তার আগে রাজ্যের তরফে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছিল। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দল মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখার পর খুব বেশি অসন্তোষ প্রকাশ করেনি। তারপর রাজ্যের শিক্ষা দফতরের ধারণা ছিল হয়তো এ নিয়ে আর কোনও কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে না। কিন্তু, সম্প্রতি শিক্ষা দফতর জানতে পেরেছে মার্চ মাসেই মিড ডে মিলের হিসেব সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় অডিট দল আসছে। যদিও কবে আসবে সে বিষয়ে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। তবে মার্চের দিকে যে তারা রাজ্যে আসছেন সে বিষয়ে নিশ্চিত রাজ্যের শিক্ষা দফতর।
প্রসঙ্গত, মিড ডে মিলের টাকা নিয়ে একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যে আবারও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top