News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রেফতার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া
Image

গ্রেফতার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : শেষ পর্যন্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতর করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অবৈধ আবগারী নীতি মামলায় একটানা ৯ ঘণ্টা জেরার পর রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হেফাজতে নেয় দিল্লির উপমুখ্যমন্ত্রীকে।

দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনার নির্দেশে আম আদমি সরকারের আবগারি দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছিল সিবিআই । সেই কেলেঙ্কারির তদন্তে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার দফতরে ও বাড়িতে একাধিকবার হানা দিয়েছিল সিবিআই । রবিবার সকাল থেকেই জেরা করা হচ্ছিল অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটিকে। শেষ পর্যন্ত এদিন সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করল সিবিআই।

এদিন সকাল থেকেই সিসোদিয়ার বাড়ি এবং সিবিআই অফিসে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। যাতে করে কেজরিওয়ালের ডেপুটির গ্রেফতারিতে অশান্তি না ছড়ায়। এরপরেও আপ নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তোলেন। এর পরেই আটক করা হয় বেশ কয়েকজন আপ নেতা ও কর্মীকে।

আবাগারি কেলেঙ্কারিতে গত অগস্টে সিসোদিয়া এবং আরও ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত রবিবার সিসোদিয়াকে তলব করা হয়েছিল। যদিও বাজেট প্রস্তুতির কথা বলে হাজিরা দেননি তিনি। এদিন তাঁকে ফের তলব করা হয়েছিল। এরপর সকাল থেকে একটানা ৯ ঘণ্টা জেরার পর সন্ধেবেলা গ্রেফতার করা হল।

উল্লেখ্য, গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সিসোদিয়া। জানিয়েছিলেন, ৭-৮ মাস জেলে থাকার জন্য প্রস্তুত আছেন। সিসোদিয়া বলেন, “কিছু যায় আসে না, কয়েক মাসের জন্য জেলে থাকতে হলে থাকব। আমি ভগত সিংয়ের ভক্ত, তিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন।” পাশাপাশি আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আশ্বস্ত করেন, সিসোদিয়ার পরিবারের দেখভাল করবেন।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top