News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেচ, সার ও কীটনাশক সংকটে লেবু চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে
Image

সেচ, সার ও কীটনাশক সংকটে লেবু চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী না পেয়ে লেবু চাষিরা ইদানিংকালে  লেবু চাষের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন৷ বর্তমানে ওই সকল লেবু চাষিরা সুপারি চাষাবাদে মনোযোগী হয়ে উঠেছে৷ ফলে বাজারেও লেবুর আমদানি কমেছে৷  রাজ্য এবং বহিরাজ্যের বাজার গুলিতে প্রসিদ্ধ এলাচ লেবুর জোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে৷ ভোজন রসিকদের কাছে  এলাচ লেবুর বিশেষ কদর আছে৷ কিন্তু রাজ্য এবং বহিরাজ্যের বাজার গুলিতে এলাচ লেবুর আমদানি কম৷ ফলে  লাফিয়ে বাড়ছে এলাচ লেবুর দাম৷ এর নেপথ্যে বিভিন্ন আনুষাঙ্গিক কারণ রয়েছে৷ লেবু চাষিরা ইদানিংকালে  লেবু চাষের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন৷ কারণ এই চাষাবাদের জন্য যেমন জলের প্রয়োজন , তেমনি বিভিন্ন সার এবং কীটনাশক ঔষধেরও প্রয়োজন৷ আর সেটা মূলত কৃষকরা বা লেবু চাষিরা সরকারিভাবে পায় না৷ তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি, পশ্চিম হাওয়াই বাড়ি, এবং পূর্ব হাওয়াই বাড়ি, বড় লুঙ্গা, তারাচাঁদ রুপিনি পাড়া, কুকি কলোনি সহ এক বিস্তীর্ণ এলাকা জুড়ে লেবু চাষিরা টিলা ভূমিতে লেবু চাষাবাদ শুরু করেছিলেন বহু আগে থেকেই৷ কিন্তু বর্তমানে লেবু চাষিরা লেবু চাষাবাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে৷ জলের সমস্যা, এবং সরকারিভাবে তারা কোন কীটনাশক ঔষধপত্র পায় না বলে অভিযোগ লেবু চাষীদের৷ এদিকে এক লেবু চাষী লেবু চাষাবাদ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে একটি লেবু পাইকারিভাবে বিক্রি হয় ৮ টাকা৷ কিন্তু লেবুর সিজনে লেবুর দাম অনেকটাই স্বাভাবিক থাকে৷ তার বক্তব্যে পরিষ্কার একদিকে লেবু গাছ গুলির বয়স হয়ে গেছে অন্যদিকে এই চাষাবাদে তারা সরকারিভাবে সুযোগ-সুবিধা থাকলে বঞ্চিত৷ এর ফলে লেবুর উৎপাদন  অনেকাংশে হ্রাস পেয়েছে৷  যার জেরে রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে এই সুগন্ধি এলাচ লেবুর দাম লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে৷  যদিও বর্তমানে লেবুর অফ সিজন চলছে৷ সবে মাত্র লেবু ফুলের কুঁড়ি মেলেছে৷ এ বছর লেবু গাছগুলিতে ফুল কম এসেছে৷ তাই লেবু চাষিরা অনেকটা হতাশ৷ লেবু চাষিরা বর্তমানে লেবু চাষ না করে সুপারি চাষাবাদে মনোযোগী হয়ে উঠেছে৷ যার ফলে লেবু চাষাবাদে ব্যাঘাত ঘটছে৷ ফলে বাজারেও লেবুর আমদানি কমেছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top