News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের পরাবর্তিত হিন্দু ধর্মাল‌ম্বী দম্প‌তির ওপর খ্রিষ্টানদের হামলা, নিরাপত্তার দাবিতে বাজা‌রিছড়া পুলিশের দ্বারস্থ
Image

করিমগঞ্জের পরাবর্তিত হিন্দু ধর্মাল‌ম্বী দম্প‌তির ওপর খ্রিষ্টানদের হামলা, নিরাপত্তার দাবিতে বাজা‌রিছড়া পুলিশের দ্বারস্থ

বাজারিছড়া (অসম), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : স্বধর্মে ফি‌রে আসায় একঘরে হয়ে পালিয়ে বেড়াচ্ছেন উপজাতি জনগোষ্ঠীয় দম্পতি পরিবার। হিন্দু ধর্মে ফিরে যাওয়ায় ওই দম্প‌তির ওপর খ্রিষ্টানরা হামলা চালিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা‌ করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন বাজা‌রিছড়ার।

ঘটনার বিবর‌ণে জানা গে‌ছে, প্রলোভনের পাতা ফাঁদে পা দিয়ে দুই সনাত‌নী দম্পতি প্রায় দু-বছর আগে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছিলেন বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের খুলিছড়া গ্রামের উপজাতি জনগোষ্ঠীয় তিনসেক চড়াই দম্পতি। কিন্তু খ্রিষ্টান ধর্মের মোহ কেটে যায় কিছুদিনের মধ্যে। ফলে দু-বছর পর স্বেচ্ছায় হিন্দু ধৰ্মে পরাবর্তিত হওয়ায় একাংশ খ্রিষ্ট ধর্মাবলম্বীর রোষাণলে পড়েছেন তিনসেক ও তাঁর স্বামী। এবার অসহায় ওই পরিবার সুবিচারের আশায় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

প্রাপ্ত খবরে প্রকাশ, শুক্রবার রাতে বাজারিছড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন নির্যাতনের শিকার আতঙ্কিত ওই দম্পতি। প্রদত্ত এজাহারে তিনসেক চড়াই লিখেছেন, তিনি ও তাঁর স্বামী গত দুবছর আগে খ্রিষ্টানদের প্রলোভনের ফাঁদে পড়ে খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু ওই ধর্মের রীতিনীতি মেনে নিতে পারছিলেন না। তাই ফের স্বধর্মে ফিরে আসার মনোস্থির করেন তাঁরা। এক সময় তাঁদের এই ইচ্ছা নিজস্ব সম্প্রদায়ের স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী কয়েকজনের কাছে ব্যক্ত করেন। তাঁদের উদ্যোগে সম্প্রতি হোম-যজ্ঞ ও পূজার্চ্চনার মাধ্যমে হিন্দু ধৰ্মে প্রত্যাবর্তন করেন। স্বধর্মে পরাবর্তন তাঁদের একান্ত স্বইচ্ছায় হয়েছে বলে এজাহারে লিখছেন তিনসেক চড়াই।

এভাবে নানা বিষয়ে বর্ণনা করে তিনসেক লিখেছেন, তাঁরা ফের হিন্দু ধর্মে পরাবর্তিত হওয়ায় স্থানীয় খ্রিষ্টান ধর্মাল‌ম্বী থিরমিলিয়ান চড়াই, থিরমিবুম চড়াই, থিরমিলাল চড়াই, ফলরাংলিয়েন চড়াই, রালমুঙির চড়াই, সমি মিজো সহ আরও কয়েকজন তাঁদের ওপর আক্রোশবশত নানাভাবে উত্ত্যক্ত করছেন। হিন্দু ধর্ম গ্রহণ করায় গত বুধবার রাত প্রায় সাড়ে সাতটা নাগাদ ওই সব দুষ্কৃতী তিনসেক বার চড়াই ও তাঁর স্বামীকে ঘরে গিয়ে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। দুষ্কৃতীরা রাগে অগ্নিশৰ্মা হয়ে একসময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর (তিনসেক) স্বামীর উপর চরাও হয়। ফলে তাঁর শরীরের বিভিন্ন অংশ কেটে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এতেও ক্ষান্ত না হয়ে এরা তিনসেকের গলা চেপে ধরে প্রাণনাশের চেষ্টা করে। এমন-কি দুষ্কৃতীরা তাঁদের সন্তানকেও মারধর করেছে বলে গুরুতর অভিযোগ করেছেন তিনসেক চড়াই।

তিনি লিখেছেন, অভিযুক্তদের শাসানিতে এ মুহূর্তে তাঁরা ঘর ছেড়ে গোপন স্থানে রয়েছেন। তাই তাঁরা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চাওয়ার পাশাপাশি ঘটনার ন্যায়বিচার কামনা করছেন তিনসেক চড়াই।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top