News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪.০ প্রাবল্যের ভূমিকম্প মেঘালয়ের তুরায়, কেঁপেছে সীমান্তবর্তী বাংলাদেশ এবং ভুটানও
Image

৪.০ প্রাবল্যের ভূমিকম্প মেঘালয়ের তুরায়, কেঁপেছে সীমান্তবর্তী বাংলাদেশ এবং ভুটানও

শিলং, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফের কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মেঘালয় ও অসম এবং পার্শ্ববর্তী বাংলাদেশ ও ভুটান। আজ রবিবার সকাল ৯-টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে কেঁপে উঠেছে মেঘালয়ের তুরা সহ পার্শ্ববর্তী অসমের মানকাচর জেলার একাংশ এবং বাংলাদেশ ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চল। আজ সকালে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৪.০ ধরা পড়েছে। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) একটি ফটো পোস্ট করে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছে, আজ ২৬ ফেব্রুয়ারি সকাল ০৯:৪৯:৫৭-এ মেঘালয়ের গারোপাহাড় জেলার রেসুবেলপাড়ায় রিখটার স্ক্যালে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল জেলার রেসবেলপাড়া থেকে মেঘালয়ের তুরা থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ভূগৰ্ভের ২৫ কিলোমিটার গভীরে ২৫.৭৩ উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৪ দ্রাঘিমাংশে ছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। গত ২০ ফেব্রুয়ারি ৩.৬ প্রবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের তামংলং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। অনুরূপভাবে গত ১৯ ফেব্ৰুয়ারি ৩.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা। এছাড়া ১৬ ফেব্ৰুয়ারি সকাল ৯-টা ২৬ মিনিট ২৯ সেকেন্ডে কেঁপে উঠেছিল শিলং সহ রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার বিভিন্ন এলাকা। ওই দিন সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৯ ধরা পড়েছিল।

এভাবে ১৩ ফেব্রুয়ারি ১৮ ঘণ্টার মধ্যে ৪.০ প্রাবল্যের দ্বিতীয় ভূমিকম্প সংঘটিত হয়েছিল মধ্য অসমের হোজাই জেলা সদর এবং সিকিমের ইউকসোম শহর।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top