News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পরিবারবাদ নির্ভর রাজনৈতিক দল মেঘালয়কে এটিএম হিসেবে ব্যবহার করেছে : প্রধানমন্ত্রী
Image

পরিবারবাদ নির্ভর রাজনৈতিক দল মেঘালয়কে এটিএম হিসেবে ব্যবহার করেছে : প্রধানমন্ত্রী

শিলং, ২৪ ফেব্রুয়ারি(হি.স.): শুধু দিল্লি নয়, মেঘালয়েও পরিবারবাদ নির্ভর রাজনৈতিক দল এই রাজ্যকে এটিএম হিসেবে ব্যবহার করেছে। আজ শুক্রবার মেঘালয়ে শিলং-এ পথসভা এবং তুরা-তে জনসভায় এভাবেই নাম না করে কংগ্রেস এবং এনপিপি-কে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, মেঘালয় স্থির করেছে, মজবুত সরকার গঠন হোক চাইছে। প্রথমে পরিবারের বদলে জনগণকে অগ্রাধিকারের সরকার চাইছে। 

এদিন তিনি শিলং-এ পথসভায় মানুষের উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, মেঘালয়বাসীর এই ঋণ রাজ্যের বিকাশ ও কল্যাণের কাজের গতি বৃদ্ধির মধ্য দিয়ে পরিশোধ করব। তাঁর বক্তব্য, কিছু মানুষকে দেশ ত্যাগ করেছে, তাঁরা এখন নিরাশায় ভুগছেন। তাঁর দাবি, ওইসব মানুষের বিকৃত চিন্তাধারা ও ভাষার কড়া জবাব দেবেন জনগণ। 

তিনি বলেন, পরিবারবাদ মেঘালয়কে এটিএম হিসেবে ব্যবহার করছে। ফলে, এই রাজ্যে বেকার কর্মসংস্থান, রাস্তাঘাট, পরিকাঠামো উন্নয়ন কিছুই হয়নি। তাঁর দাবি, মেঘালয় স্থির করেছে, মজবুত সরকার গঠন হোক চাইছে। পরিবারের বদলে জনগণের অগ্রাধিকারের সরকার চাইছে। আগের সরকার নিজেদের স্বার্থকে প্রাথমিকতা দিয়েছে। বিজেপি সরকার গঠন হলে দিল্লি থেকে বসে এই রাজ্যের সেবা করার সুযোগ হবে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top