News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে প্রতারিত ছাত্রছাত্রীরা ঘেরাও করল বিদ্যা ব্যপারীর বাড়ি
Image

বিশালগড়ে প্রতারিত ছাত্রছাত্রীরা ঘেরাও করল বিদ্যা ব্যপারীর বাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ বিশালগড়, কমলাসাগর, ধর্মনগর সহ বিভিন্ন এলাকায় একটা চক্র ছাত্র-ছাত্রীদের বি এড, ডিএলএড করার নাম করে প্রচুর অর্থ কামিয়ে নিচ্ছেন৷ এমনই ঘটনা প্রকাশ্যে এল বিশালগড় পূর্ব গোকুলনগর এলাকায়৷ বিদ্যা ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন রাজ্যের একাধিক ছাত্র-ছাত্রীদের জীবন৷ রাজ্য সরকার বিগত কয়েক মাস পূর্বে  একাধিক টেট ওয়ান ও টেট টু পাশ করাদের  বিভিন্ন সুকলে শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন৷ তারপর থেকেই রাজ্যের ছাত্র-ছাত্রীরা বিএড , ডি এল এড করার জন্য রাজ্যের বাইরে যাওয়ার উদ্যোগ গ্রহণ করছেন৷ কিন্তু মধ্যবর্তীদের দাপাদাপিতে বিপাকে পড়ছেন তারা৷ বিশালগড়, কমলাসাগর, ধর্মনগর সহ বিভিন্ন এলাকায় এই চক্ররা ছাত্র-ছাত্রীদের বি এড , ডিএলএড করার নাম করে প্রচুর অর্থ কামিয়ে নিচ্ছেন৷ অভিযোগ বিশালগড় পূর্ব গোকুলনগর এলাকার বিদ্যা ব্যবসায়ী সুব্রত সিনহা রাজ্যের বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীদের কাছ থেকে বিগত কয়েক মাস পূর্বেই বহিরাজ্যে বিভিন্ন কলেজে ভর্তি করে দেওয়ার নাম করে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন৷ ছাত্রছাত্রীরা জানতে পারেন অফলাইনে যারা আবেদন করেছেন তারা কলেজ ভর্তি হতে পারেননি৷ সবশেষে বৃহস্পতিবার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যা ব্যবসায়ী সুব্রত সিংয়ের বাড়িতে হাজির হয়৷ তার বাড়িকে ঘেরাও করে রাখে৷ সংবাদমাধ্যমের সামনে ছাত্র-ছাত্রীরা আবেদন জানান তাদের ফর্ম ফিরিয়ে দেওয়ার জন্য৷ কিন্তু তা দিতে চাননি বিদ্যাব্যবসায়ী৷ উল্টে তাদের হুমকী দেওয়া হয় বলে অভিযোগ৷ সংবাদ সংগ্রহ করতে গেলে বাধার সম্মুখীন হতে হয় সাংবাদিকদের৷ এই সমস্ত সেন্টার গুলির প্রতি প্রশাসন যেন কঠোর ভূমিকা নেয় সেই  আহ্বান জানান প্রতারিত ছাত্রছাত্রীরা৷

Releated Posts

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top