News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকরা ব্যস্ত কৃষিকাজে, ভোটের ফলাফল নিয়ে নেই আগ্রহ
Image

কৃষকরা ব্যস্ত কৃষিকাজে, ভোটের ফলাফল নিয়ে নেই আগ্রহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়ার কৃষি নির্ভর এলাকাগুলিতে কৃষকরা ব্যস্ত কৃষি কাজ নিয়ে৷ গত ১৬ ফেব্রুয়ারি পবিত্র ভোটাধিকার প্রয়োগের পর তারা ঘরে বসে নেই৷ ভোট সম্পন্ন হতেই পুরনো  ছন্দে কৃষককুল৷ তেলিয়ামুড়া মহকুমার বেশিরভাগ সাধারণ মানুষ কৃষিনির্ভর৷ তাদের জীবন জীবিকা কৃষিকাজকে কেন্দ্র করেই চলে৷ বিগত কিছু দিন রাজ্যের বিধানসভা নির্বাচনের কারনে তাদের নিজস্ব ছন্দে তেমন দেখা না গেলেও ভোট শেষ হতেই সেই পুরনো ছন্দে নিজ নিজ কৃষি জমিতে কাজে ব্যস্ততার দৃশ্য পরিলক্ষিত হয়৷ মহকুমার বিভিন্ন এলাকার মধ্যে বাইশঘরিয়া, ব্রম্মছড়া , মোহরছড়া, মহারানীপুর, কৃষ্ণপুর, চাকমাঘাট এই সব এলাকাতেই বিশেষ করে সব্জীর চাষ করতে দেখা যায়৷ চাকমাঘাট মেথারাই বাড়ি এলাকায় গিয়ে এক চাষিকে নিজের ক্ষেতে কর্মরত অবস্থায় দেখা যায়৷  উনি জানান,  মূলত চাষের উপরই উনাদের পরিবার প্রতিপালন৷ অন্যান্য বছরের মত এবছরও শীতকালীন সব্জি করেছেন৷ এর মধ্যে ক্ষীরা, সীম,কফি,লংকা ইত্যাদি চাষ করেছেন জমিতে৷  নিজের জমি পর্যাপ্ত না থাকার কারণে অন্যের জমি বর্গানিয়েও চাষ করতে হচ্ছে৷ এবছর ফলনও ভালোই হয়েছে৷ সরকারি সার কিছু কিছু পান, কিন্তু তাদিয়ে খরচে পোসায় না৷ ফলে ফলন ভাল হলেও লাভ খরচের তুলনায় অনেকটাই কম হয়৷ এমতাবস্থায় সরকারি ভাবে আরও কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিলে সাচ্ছন্দ্য জীবন জীবিকা নির্বাহ করতে সুবিধা হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন৷

Releated Posts

৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ কিল্লা-বাগমা কেন্দ্রে একটি সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন…

ByByReshmi Debnath Apr 9, 2026

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top