News Flash

Image

পবন খেরাকে গ্রেফতারের নিন্দা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনের

গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নিখিল ভারত কংগ্রেস কমিটির বরিষ্ঠ নেতা তথা দলের অন্যতম মুখপাত্র পবন খেরাকে গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার হয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)-র সভাপতি ভূপেন বরা।

দলের সর্বভারতীয় নেতাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভূপেন বরা বলেন, অদ্ভুত এক মামলার নামে আজ নিখিল ভারত কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে রায়পুরগামী ইন্ডিগো৬এ-র ফ্লাইট নম্বর ৬ই২০৪-য় চড়তে যান পবন খেরা।

কিন্তু অদ্ভুত এক মামলার নামে তাঁকে বন্দি করে অগণতান্ত্ৰিক কাণ্ড সংগঠিত করেছে বিজেপি সরকার। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। রায়পুরে কংগ্ৰেসের অধিবেশনে যাওয়ায় বাধা দিয়ে অসমে নিয়ে আসতে নয়াদিল্লিতে খেরাকে গ্ৰেফতারের ঘটনাকে অসম পুলিশের নিকৃষ্ট কাণ্ড বলে দাবি করেছেন এপিসিসি সভাপতি ভূপেন বরা।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top