ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি।। অনিক মিত্রকে ছাপিয়ে গেলো হৃতব্রত লোধ। হৃতব্রতর হাত ধরেই জয় পেলো সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। বৃহস্পতিবার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল ১৪ রানে পরাজিত করে শান্তিরবাজার স্কুলকে। বিজয়ী দলের পক্ষে হৃতব্রত এবং বিজীত দলের পক্ষে অনিক মিত্র ৫ উইকেট পেয়েছে। জোলাইবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় শান্তিরবাজার স্কুলের অধিনায়ক সুনম শীল। অনিক এবং সুনমের বিধ্বংসী বোলিংযে শুরু থেকেই নড়বড়ে ছিলো সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের ইনিংস। শেষ পর্যন্ত ৮৮ রানে গুটিয়ে যায় সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল। দলের পক্ষে অঙ্কিত দেবনাথ ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২, হৃতব্রত লৌধ ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং সৌমিক সাহা ৪১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। শান্তিরবাজার স্কুলের পক্ষে অনিক মিত্র (৫/৩২), দলনায়ক সুনম শীল (২/২২) এবং কর্ণ দেবনাথ (২/৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে শান্তিরবাজার স্কুল ২৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জয় বনিক ১৩ এবং নয়ন মজুমদার ১১ রান করে। সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে হৃতব্রত লোধ (৫/১৬) সফল বোলার।

শান্তিরবাজারে ক্রিকেট : অনিক হৃতব্রতর বোলিংয়ে জয়ী সানফ্লাওয়ার
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















