News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : অনিক হৃতব্রতর বোলিংয়ে জয়ী সানফ্লাওয়ার
Image

শান্তিরবাজারে ক্রিকেট : অনিক হৃতব্রতর বোলিংয়ে জয়ী সানফ্লাওয়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি।। অনিক মিত্রকে ছাপিয়ে গেলো হৃতব্রত লোধ। হৃতব্রতর হাত ধরেই জয় পেলো সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। বৃহস্পতিবার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল ১৪ রানে পরাজিত করে শান্তিরবাজার স্কুলকে। বিজয়ী দলের পক্ষে হৃতব্রত এবং বিজীত দলের পক্ষে অনিক মিত্র ৫ উইকেট পেয়েছে। জোলাইবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় শান্তিরবাজার স্কুলের অধিনায়ক সুনম শীল। অনিক এবং সুনমের বিধ্বংসী বোলিংযে শুরু থেকেই নড়বড়ে ছিলো সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের ইনিংস। শেষ পর্যন্ত ৮৮ রানে গুটিয়ে যায় সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল। দলের পক্ষে অঙ্কিত দেবনাথ ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২, হৃতব্রত লৌধ ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং সৌমিক সাহা ৪১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। শান্তিরবাজার স্কুলের পক্ষে অনিক মিত্র (‌৫/‌৩২), দলনায়ক সুনম শীল ‌(‌২/‌২২) এবং কর্ণ দেবনাথ (‌২/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে শান্তিরবাজার স্কুল ২৯.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ‌‌জয় বনিক ১৩ এবং নয়ন মজুমদার ১১ রান করে। সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে হৃতব্রত লোধ (‌৫/‌১৬) সফল বোলার।‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top