News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব বিবেকের প্রতি ‘অপমান’ : রাষ্ট্রসংঘের মহাসচিব
Image

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব বিবেকের প্রতি ‘অপমান’ : রাষ্ট্রসংঘের মহাসচিব

জেনেভা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিশ্বের সম্মিলিত বিবেকের প্রতি ‘অপমান’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রায় এক বছর পর অনুষ্ঠিত হওয়া সাধারণ পরিষদের বৈঠকে তিনি এ নিন্দা জানান।

সাধারণ পরিষদে গুতেরেস বলেন, ইউক্রেনে রাশিয়ার এই আক্রমণ আমাদের সম্মিলিত বিবেকের অবমাননা। এটা রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুদ্ধটি আঞ্চলিক অস্থিতিশীলতা ও বৈশ্বিক উত্তেজনা বাড়াচ্ছে। একইসঙ্গে অন্যান্য সংকট থেকে বিভিন্ন সংস্থার মনোযোগ সরিয়ে দিচ্ছে। এখনই সময় এসেছে এই যুদ্ধ থেকে সরে আসার। কারণ এটি সনদে ঘোষিত নীতিগুলোকে ক্ষয় করার পাশাপাশি সংকটকে আরও গভীর করবে।

যুদ্ধ সমাধান নয় বলে উল্লেখ করে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, ইউক্রেনের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ইউক্রেনীয়, রাশিয়ান ও বিশ্বের সব মানুষের শান্তি প্রয়োজন।এদিকে সাধারণ পরিষদের বৈঠকে ক্রেমলিন পশ্চিমাদের অভিযুক্ত করেছে। তারা বলছে, ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা যেকোনও মূল্যে রাশিয়াকে পরাজিত করতে চায়

Releated Posts

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

ঢাকা, ২০ আগস্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত…

ByBySandeep Biswas Aug 20, 2026

মন্ত্রিসভা পর্যায়ের বৈঠকে ভারত-সিঙ্গাপুর সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): উন্নত উৎপাদন, সেমিকন্ডাক্টর, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি, ফিনটেক, দক্ষতা উন্নয়ন, সবুজ অর্থনীতি ও পরিচ্ছন্ন…

ByByNews Desk Aug 20, 2026

ভারতের ‘মহাসাগর’ ও জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’-এর ঘনিষ্ঠ সমন্বয় এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: রাজনাথ

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ভারতের ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গি এবং জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন…

ByByNews Desk Aug 20, 2026

কাবুলের হাসপাতালে চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত, আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তার বার্তা

নয়াদিল্লি/কাবুল, ২০ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রেখে বৃহস্পতিবার কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও বিভিন্ন…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top