News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তির আহ্বানকে চ্যালেঞ্জ জানিয়ে বিশালগড়ে বাম কর্মীদের বাড়িতে ফের বোমা নিক্ষেপ
Image

শান্তির আহ্বানকে চ্যালেঞ্জ জানিয়ে বিশালগড়ে বাম কর্মীদের বাড়িতে ফের বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷বিশালগড় মহকুমা জুড়ে বোমা আতঙ্ক৷ এলাকায় তীব্র উত্তেজনা৷ ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ৷ মঙ্গলবার গভীর রাতে বিশালগড় ব্লক সংলগ্ণ এলাকায় বিশালগড় পৌর পরিষদের ৩ নং ওয়ার্ডে শীতলটিলা এলাকায় বোমা নিক্ষেপ করে দুষৃকতিকারীরা৷ বিধানসভা নির্বাচনের পূর্ব থেকে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বোমা নিক্ষেপ করে যাচ্ছে দুষৃকতিকারীরা৷ বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পরও থেমে নেই দুষৃকতিকারীদের এই বোমা নিক্ষেপ৷ জানা যায়, মঙ্গলবার রাতে বিশালগড় ব্লক সংলগ্ণ এলাকার এক গৃহ শিক্ষক অর্জুন ভৌমিক, বিশালগড় পৌর পরিষদ ৩ নং ওয়ার্ড এলাকার শীতলটিলা এলাকায় বিভিন্ন বাম কর্মী সমর্থকদের বাড়িতে বোমা নিক্ষেপ করল দুষৃকতিকারীরা৷ এলাকাবাসী জড়ো হয়ে বেরিয়ে আসতেই সুকটি ,বাইক নিয়ে পালিয়ে যায় দুষৃকতিকারীরা৷ রাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ তবে কোনভাবেই বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসন উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকা কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি৷  এ ক্ষেত্রে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বর্তমান বিরোধী দলের নেতা-নেত্রী থেকে এলাকার সাধারণ জনসাধারন৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এক প্রকার দলদাসে পরিণত হয়েছেন বলে গুরুতর অভিযোগ করা হয়েছে৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস প্রতিনিয়ত বিরোধী দলের কর্মীদের বিভিন্ন ভাবে হেনস্থা করছেন  এবং মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ৷ কিন্তু শাসক দলের কর্মীদের নাম দিয়ে মামলা করার পরও মামলায় অভিযুক্তরা বিশালগড় থানায় এসে বুক ফুলিয়ে ঘোরাফেরা করে৷ কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা তো দূরের কথা তাদেরকে একবার জিজ্ঞাসা করার সাহস টুকু দেখায় না৷  ফলে বিশালগড় মহকুমা জুড়ে প্রতিনিয়ত রাতের আঁধারে শাসক দল আশ্রিত এই দুষৃকতিকারীরা বিভিন্ন এলাকায় বোমা নিক্ষেপ করে  আতঙ্কে রেখেছে৷   ২রা মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে৷  এলাকার বাম সমর্থিত কর্মীরা যেন কোনভাবেই গণনা কেন্দ্রে যেতে না পারেন সেই  জন্যই এলাকায় বোমা নিক্ষেপ করে জনসাধারণকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে৷  বিশালগড় থানার ওসি বাদল সাহা  রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে বোমা নিক্ষেপের সমস্ত জিনিস উদ্ধার করে ঘটনা লিপিবদ্ধ করেন৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top