News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাও জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে মাহুরে প্রতিবাদী কর্মসূচি
Image

ডিমা হাসাও জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে মাহুরে প্রতিবাদী কর্মসূচি

হাফলং (অসম), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার মাহুর ব্লকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও মাহুর এলাকার স্কুল-কলেজ পড়ুয়ারা মঙ্গলবার এক প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন। অসম সরকার সমগ্র রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করলেও পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের শিক্ষা ব্যবস্থার কোনও উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট আন্দোলনকারীরা।

ডিমা হাসাও জেলার হাফলঙে একটি সরকারি কলেজের বাইরে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে অনেক ছাত্রছাত্রীকে বাইরে যেতে হয় উচ্চ শিক্ষার জন্য। অনেক সময় আর্থিক অবস্থার দরুন অনেক ছাত্রছাত্রীর অভিভাবক নিজের ছেলেমেয়েকে উচ্চ শিক্ষার জন্য বাইরে পাঠাতে পারেন না। এই অবস্থার অবসান ঘটানোর দাবিতে আজ মাহুর তিনআলি প্রদিবাদী কর্মসূচি পালন করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফরাম ও মাহুর এলাকার স্কুল-কলেজ পড়ুয়ারা।

তাঁদের দাবি, মাহুর ব্লকে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, তাতে কলা শাখা ছাড়া দিয়ে বিজ্ঞান ও বাণিজ্য শাখা নেই। ২০১৩ সাল থেকে মাহুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এই বিদ্যালয়ে কলা শাখার সঙ্গে বিজ্ঞান ও বাণিজ্য শাখা চালু করার জন্য অসমের উচ্চ শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়ে আসছে। এর পরও রাজ্যের উচ্চ শিক্ষা পর্ষদ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ।

এদিকে মঙ্গলবার মাহুর তিনআলিতে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম এবং মাহুর এলাকার স্কুল-কলেজ পড়ুয়ারা প্রতিবাদী কার্যসূচি পালন করে মাহুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শাখা ও বাণিজ্য শাখা চালু করার দাবি সহ মাহুরে একটি ডিগ্রি কলেজ স্থাপন, ডিমা হাসাও জেলার সব অপ্রাদেশীকৃত বিদ্যালয়গুলিকে প্রাদেশিকীকরণ এবং জেলার হাইস্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত করার দাবি জানিয়ে ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাসের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রেরণ করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম।

Releated Posts

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সহিংসতার জেরে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা স্থগিত, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শিলং, ২১ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর যাত্রী ও পরিবহণকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শিলং-গুয়াহাটি রুটে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা হিমন্ত বিশ্ব শর্মার, কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top