ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। উদ্বোধনী দিনে হবে ৩ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে জে সি সি-র বিরুদ্ধে, নরসিংগড়ে পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে খেলবে সংহতি ক্লাব - কসমোপলিটন ক্লাব এবং মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে খেলবে স্ফুলিঙ্গ এবং শতদল সঙ্ঘ। আসরে সাফল্য পেতে ৬ দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে জার্সি স্পনসর পেলো ইউনাটেড ফ্রেন্ডস। সোমবার রাতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্লাব কর্তারা। গেলোবারের চ্যাম্পিয়ন দল ইউনাটেড ফ্রেন্ডসকে এবছর নেতৃত্ব দেবেন ত্রিপুরা রঞ্জি দলের সহ অধিনায়ক রজত দে। এবছরও ক্লাবের লক্ষ্য আসরে সেরার সম্মান পাওয়া। ক্লাবের হয়ে আসরে লিয়েনে খেলবেন সন্দীপ সরকার। ইউনাটেড ফ্রেন্ডসের দল: বিশাল ঘোষ, উদীয়ন বসু, দীপক ক্ষত্রী, রজত দে (অধিনায়ক), সেন্টু সরকার,নবীন কুমার, শুভম ঘোষ, প্রীয়াংশু গৌতম, ঋত্বিক শ্রীবাস্তব, পারভেজ সুলতান, অপূর্ব বিশ্বাস, বিল্লাল মিঁয়া, সন্দীপ সরকার (লিয়েন), অরবিন্দু। কোচ: চিররঞ্জন পাল।

কাল থেকে সুপার ডিভিশন লীগ ক্রিকেট : ফ্রেন্ডসের নেতৃত্বে রজত
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















