News Flash

  • Home
  • খেলা
  • কাল থেকে সুপার ডিভিশন লীগ ক্রিকেট : ফ্রেন্ডসের নেতৃত্বে রজত
Image

কাল থেকে সুপার ডিভিশন লীগ ক্রিকেট : ফ্রেন্ডসের নেতৃত্বে রজত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। উদ্বোধনী দিনে হবে ৩ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে জে সি সি-‌র বিরুদ্ধে, নরসিংগড়ে পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে খেলবে সংহতি ক্লাব -‌ কসমোপলিটন ক্লাব এবং মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে খেলবে স্ফুলিঙ্গ এবং শতদল সঙ্ঘ। আসরে সাফল্য পেতে ৬ দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে জার্সি স্পনসর পেলো ইউনাটেড ফ্রেন্ডস। সোমবার রাতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্লাব কর্তারা। গেলোবারের চ্যাম্পিয়ন দল ইউনাটেড ফ্রেন্ডসকে এবছর নেতৃত্ব দেবেন ত্রিপুরা রঞ্জি দলের সহ অধিনায়ক রজত দে। এবছরও ক্লাবের লক্ষ্য আসরে সেরার সম্মান পাওয়া। ক্লাবের হয়ে আসরে লিয়েনে খেলবেন সন্দীপ সরকার। ইউনাটেড ফ্রেন্ডসের দল:‌ বিশাল ঘোষ, উদীয়ন বসু, দীপক ক্ষত্রী, রজত দে (‌অধিনায়ক)‌, সেন্টু সরকার,নবীন কুমার, শুভম ঘোষ, প্রীয়াংশু গৌতম, ঋত্বিক শ্রীবাস্তব, পারভেজ সুলতান, অপূর্ব বিশ্বাস, বিল্লাল মিঁয়া, সন্দীপ সরকার (‌লিয়েন), অরবিন্দু। কোচ:‌ চিররঞ্জন পাল।‌ ‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top