News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে আন্তঃ স্কুল ক্রিকেটে জয় দিয়ে সূচনা গুয়াচাঁদের
Image

সাব্রুমে আন্তঃ স্কুল ক্রিকেটে জয় দিয়ে সূচনা গুয়াচাঁদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। সুরজ, আদিত্যের দুর্দান্ত পারফরম্যান্স। একজন ব্যাটিংয়ে তো অপরজন বোলিংয়ে। আর তাতেই জলেফা স্কুলের যাবতীয় প্রতিরোধ ধূলিসাৎ হয়ে যায়। নিজেদের উদ্বোধনী ম্যাচে দারুন জয় পেলো গুয়াচাঁদ হাই স্কুল। ২৮ রানে পরাজিত করলো জলেফা স্কুলকে। বিজয়ী দলের সুরজ দাস প্রথমে ঝড়ো ৭৫ রান করার পর বল হাতে আদিত্য দেবনাথ ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে মূখ্য ভূমিকা নেয়। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় আদিত্যকে। সাব্রুম স্কুল মাঠে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ২১৯ রান করে নম্বর-১ গুয়াচাঁদ হাই স্কুল। দলের পক্ষে সূরজ দাস ৭৬ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫, গৌরব নম:  ২২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রান সংগ্রহ করে। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। জলেফা স্কুলের পক্ষে করনেন্দু দে (‌৪/‌৫৭) এবং অতনু দে (‌৩/‌৩৬) সফল বোলার। জবাবে জলেফা স্কুল দল খেলতে নামলে গুয়াচাঁদের আদিত্য দেবনাথের পাশাপাশি রাজীব দেবনাথ ও প্রসেনজিৎ দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে ১৯১ রানে গুটিয়ে‌‌‌ যায়। দলের পক্ষে কর্ণেন্দু দে সর্বাধিক ৩৬ রান এবং প্রীতম দাস ২৫ রান ও অধিনায়ক অতনু দে ৩০ রান পেলেও শেষ রক্ষা করতে পারেনি। অতিরিক্ত ৩৭ রান পেলেও শেষ পর্যন্ত ১৯১ রানে ইনিংস গুটিয়ে নিলে গুয়াচাঁদ হাই স্কুল ২৮ রানে জয় ছিনিয়ে নেয়।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top