ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। সুরজ, আদিত্যের দুর্দান্ত পারফরম্যান্স। একজন ব্যাটিংয়ে তো অপরজন বোলিংয়ে। আর তাতেই জলেফা স্কুলের যাবতীয় প্রতিরোধ ধূলিসাৎ হয়ে যায়। নিজেদের উদ্বোধনী ম্যাচে দারুন জয় পেলো গুয়াচাঁদ হাই স্কুল। ২৮ রানে পরাজিত করলো জলেফা স্কুলকে। বিজয়ী দলের সুরজ দাস প্রথমে ঝড়ো ৭৫ রান করার পর বল হাতে আদিত্য দেবনাথ ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে মূখ্য ভূমিকা নেয়। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় আদিত্যকে। সাব্রুম স্কুল মাঠে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ২১৯ রান করে নম্বর-১ গুয়াচাঁদ হাই স্কুল। দলের পক্ষে সূরজ দাস ৭৬ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫, গৌরব নম: ২২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রান সংগ্রহ করে। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। জলেফা স্কুলের পক্ষে করনেন্দু দে (৪/৫৭) এবং অতনু দে (৩/৩৬) সফল বোলার। জবাবে জলেফা স্কুল দল খেলতে নামলে গুয়াচাঁদের আদিত্য দেবনাথের পাশাপাশি রাজীব দেবনাথ ও প্রসেনজিৎ দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে ১৯১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে কর্ণেন্দু দে সর্বাধিক ৩৬ রান এবং প্রীতম দাস ২৫ রান ও অধিনায়ক অতনু দে ৩০ রান পেলেও শেষ রক্ষা করতে পারেনি। অতিরিক্ত ৩৭ রান পেলেও শেষ পর্যন্ত ১৯১ রানে ইনিংস গুটিয়ে নিলে গুয়াচাঁদ হাই স্কুল ২৮ রানে জয় ছিনিয়ে নেয়।

সাব্রুমে আন্তঃ স্কুল ক্রিকেটে জয় দিয়ে সূচনা গুয়াচাঁদের
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















