News Flash

Image

ইডির অভিযানে ভয় পাবে না কংগ্রেস: খাড়গে

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সোমবার খড়গে টুইটে লিখেছেন, কংগ্রেস ইডি-র পদক্ষেপে ভয় পায় না। তিনি বলেন, আমরা জনগণের আওয়াজ তুলতেই থাকব। তার দল মোদী সরকারের এই হুমকিতে ভয় পাবে না, বরং দৃঢ়তার সাথে মোকাবেলা করবে। খাড়গে বলেন, মোদী সরকার ভারত জোড়ো যাত্রার বিপুল সাফল্যে ভীত। এই সরকার তদন্ত সংস্থার অপব্যবহার করছে। তিনি বলেন, গত ৯ বছরে ইডি অভিযানে ৯৫ শতাংশ বিরোধী নেতাদের বিরুদ্ধে এবং বেশিরভাগই কংগ্রেস নেতাদের বিরুদ্ধে।
তিনি বলেন, ছত্তিশগড়ের আমাদের কংগ্রেস নেতাদের উপর মোদী সরকার ইডির অপব্যবহার করে যে অভিযান চালিয়েছে তা রায়পুরে কংগ্রেসের সম্মেলনের আগে বিজেপির কাপুরুষতা দেখায়।

প্রসঙ্গত, কয়লা খনির মামলায় আজ ছত্তিশগড়ের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। এই সময়ে, ইডি বেশ কয়েকজন কংগ্রেস নেতার বাসভবন এবং অফিস চত্বরেও হানা দিয়েছে। যার জন্য কংগ্রেস আপত্তি জানিয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top