News Flash

  • Home
  • দেশ
  • গভীর রাতে হামলা আসদউদ্দিন ওয়েইসির দিল্লির বাসভবনে, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ
Image

গভীর রাতে হামলা আসদউদ্দিন ওয়েইসির দিল্লির বাসভবনে, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : চাঞ্চল্যকর অভিযোগ করলেন এআইএমআইএম এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি জানিয়েছেন, তাঁর দিল্লির বাড়িতে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। প্রসঙ্গত, দিল্লির ৩৪ নম্বর অশোকা রোডে থাকেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। দিল্লি এলে তিনি এখানেই থাকেন। পাশাপাশি এই এলাকাটি উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে পড়ে বলে জানা যায়। এই এলাকাতেই অন্যান্য সাংসদদের বাংলোও রয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতের দিকে যখন চারিদিক শুনশান সেই সময় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী আসাদউদ্দিন ওয়েইসির বাসভবন লক্ষ্য করে ইট ছোঁড়ে এবং তাতে ভাঙে জানলার কাঁচ। আসাদউদ্দিন ওয়েইসি পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি পুরো ঘটনাটি তিনি টুইটের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। একইসাথে তিনি দিল্লির হাই সিকিউরিটি জোনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। জানা গিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আসাদউদ্দিন ওয়েইসিকে দুষ্কৃতীদের গ্রেফতারি নিয়ে আশ্বাস দিয়েছেন তাঁরা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top