News Flash

Image

হাইলাকান্দিতে বাজেয়াপ্ত প্ৰায় এক কোটি টকার হেরোইন

হাইলাকান্দি (অসম), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে রাজ্য পুলিশের অভিযান তীব্র গতিতে চলছে। এবার হাইলাকান্দি জেলার অন্তর্গত অসম-মিজোরাম সীমান্তবর্তী জামিরায় পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্ৰায় এক কোটি টাকার হেরোইন।

জানা গেছে, এমএল ১১ ২৫৮৫ নম্বরের একটি অল্টো গাড়িতে তালাশি চালিয়ে ১.৩৩৭ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছেন রামনাথপুর থানার পুলিশ কর্মীরা। অল্টোটি মিজোরাম থেকে আসছিল বলে জানিয়েছেন রামনাথপুর থানার ওসি।

মিজোরাম থেকে একটি অল্টো কারে করে মাদক হেরোইন হাইলাকান্দির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে গোপন সূত্ৰে খবর পেয়ে অসম-মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর পুলিশ জামিরায় নাকা পয়েন্ট গড়ে তুলেছিল। নাকা পয়েন্টের খবর পেয়ে হেরোইন পাচারকারী অল্টো গাড়িটি অন্য এক পথ ধরেছিল। সে খবরও পুলিশের কাছে পৌঁছে যায়। খবরের ভিত্তিতে অল্টো সহ ১.৩৩৭ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে রামনাথপুর পুলিশ। তবে হেরোইন পাচারের সঙ্গে জড়িত কাউকে পুলিশ ধরতে পারেনি। কারণ, পুলিশি অভিযানের খবর পেয়ে মাঝপথে গাড়ি ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top