নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ হামলাকারী শাসকদলের দুর্বৃত্তদের গ্রেপ্তার না করে আক্রান্ত পরিবারের লোকজনদের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে রবিবার নতুন বাজার থানা ঘেরাও করেন যতনবাড়ি শান্তি কলোনী এলাকার প্রমিলাবাহিনি৷ মিথ্যা মামলায় আটক লিটনশীলকে বিনা শর্তে মুক্তির দাবি জানিয়েছেন তারা৷রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত শাসকদলের দুষৃকতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নূতন বাজার থানা ঘেরাও করল যতনবাড়ী শান্তি কলোনি এলাকার প্রমিলা বাহিনী৷ আন্দোলনকারীদের অভিযোগ গত বৃহস্পতিবার ভোটদানের দিন রাতে শাসকদলের দুষৃকতিকারীরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে আক্রমন চালায়৷ আক্রমনে বেশ কয়েকজন আহত হয়৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নূতন বাজার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হলেও পুলিশ দুষৃকতিকারীদের আটক করছে না৷ এদিকে পুলিশ সিপিআইএম কর্মী লিটন শীলকে শনিবার আটক করে থানায় নিয়ে আসে৷ থানা ঘেরাওকারীদের অভিযোগ লিটন শীলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে৷ তাই লিটন শীলকে অবিলম্বে বিনাশর্তে মুক্তি দেবার দাবি জানানো হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে৷ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাসকদলের দুর্বৃত্তদের গ্রেপ্তার করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা৷ পুলিশ শাসকদলের দলদাস হিসেবে কাজ করে চলেছে বলেও অভিযোগ৷

মিথ্যা মামলায় আটক যুবক, নতুনবাজার থানা ঘেরাও ক্ষুব্ধ মহিলাদের
Tags:
Releated Posts
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…
গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…
কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা
নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…
গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা
নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…


















