News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিথ্যা মামলায় আটক যুবক, নতুনবাজার থানা ঘেরাও ক্ষুব্ধ মহিলাদের
Image

মিথ্যা মামলায় আটক যুবক, নতুনবাজার থানা ঘেরাও ক্ষুব্ধ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ হামলাকারী শাসকদলের দুর্বৃত্তদের গ্রেপ্তার না করে আক্রান্ত পরিবারের লোকজনদের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে রবিবার নতুন বাজার থানা ঘেরাও করেন যতনবাড়ি শান্তি কলোনী এলাকার প্রমিলাবাহিনি৷ মিথ্যা মামলায় আটক লিটনশীলকে বিনা শর্তে মুক্তির দাবি জানিয়েছেন তারা৷রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত শাসকদলের দুষৃকতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নূতন বাজার থানা ঘেরাও করল যতনবাড়ী শান্তি কলোনি এলাকার প্রমিলা বাহিনী৷ আন্দোলনকারীদের অভিযোগ গত বৃহস্পতিবার ভোটদানের দিন রাতে শাসকদলের দুষৃকতিকারীরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে আক্রমন চালায়৷ আক্রমনে বেশ কয়েকজন আহত হয়৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নূতন বাজার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হলেও পুলিশ দুষৃকতিকারীদের আটক করছে না৷ এদিকে পুলিশ সিপিআইএম কর্মী লিটন শীলকে শনিবার আটক করে থানায় নিয়ে আসে৷ থানা ঘেরাওকারীদের অভিযোগ লিটন শীলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে৷ তাই লিটন শীলকে অবিলম্বে বিনাশর্তে মুক্তি দেবার দাবি জানানো হয়  আন্দোলনকারীদের পক্ষ থেকে৷ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাসকদলের দুর্বৃত্তদের গ্রেপ্তার করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা৷ পুলিশ শাসকদলের দলদাস হিসেবে কাজ করে চলেছে বলেও অভিযোগ৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top