News Flash

  • Home
  • খেলা
  • এবারও বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র, উনাদকাৎ সেরা
Image

এবারও বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র, উনাদকাৎ সেরা

বাংলা:- ১৭৪, ২৪১

সৌরাষ্ট্র:- ৪০৪, ১৪/১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। প্রত্যাশিত জয়-ই পেয়েছে সৌরাষ্ট্র। এবারও সৌরাষ্ট্র রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে বাংলাকে নয় উইকেটের ব্যবধানে হারিয়ে দুরন্ত জয়ের মধ্য দিয়ে চতুর্থবারের মতো রঞ্জি ট্রফি জিতে নিয়েছে। ২০১৯-২০ তেও সৌরাষ্ট্র রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল, রাজকোটে ফাইনালে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে। ইডেনে এবারকার ম্যাচে দ্বিতীয় ইনিংসে বাংলা অনেকটা ঘুরে দাঁড়ানোর প্রয়াস নিয়েছিল। কার্যত পেরে ওঠেনি। আজ, রবিবার চতুর্থ দিনের শুরুতে বিশেষ করে জয়দেব উনাদকাৎ ও চেতন সাকারিয়ার হাতে এভাবে বাংলা দল আত্মসমর্পণ করে ফেলবে সেটা ভাবা যায়নি। চতুর্থ দিনে আজ ১৭.৪ ওভার খেলে বাকি ৬ উইকেটে মাত্র ৭২ রান যোগ করতে সক্ষম হয়। বাংলার দ্বিতীয় ইনিংস ২৪১ রানে গুটিয়ে গেলে সৌরাষ্ট্র ১৬ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১৭৪ রানে প্রথম ইনিংস গুটিয়ে যেতেই বাংলা দল ব্যাকফুটে চলে যায়। জবাবে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংস শেষ করেছিল ৪০৪ রানে। তৃতীয় দিনে সৌরাষ্ট্র খেলা শুরু করেছিল ৩১৭ রান হাতে নিয়ে। ২৩ ওভার খেলে অবশিষ্ট ৫ উইকেটে ৮৭ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে বাসবদার ৮১ রান ও চিরাগের ৬০ রান উল্লেখ করার মতো। বাংলার মুকেশ কুমার চারটি এবং আকাশ দীপ ও ঈশান পোড়েল তিনটি করে উইকেট পেয়েছিল। ২৩০ রানে পিছিয়ে থেকে বাংলা দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। শনিবারের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৩ ওভার খেলার সুযোগ পায়। ইতোমধ্যে চার উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছিল। অনুষ্টূপ মজুমদার ৬১ রানে আউট হলেও অধিনায়ক মনোজ তিওয়ারি ৫৭ রানে এবং শাহবাজ ১৩ রানে উইকেটে ছিল। আজ মনোজ ৬৮ রানে এবং শাহবাজ সাতাশ রানে আউট হতেই বাংলার ইনিংস থেমে যায়। শেষ সময়ে ঈশান পোড়েল ও মুকেশ কুমার কিছুটা চেষ্টা করলে ইনিংস পরাজয় রুখতে সক্ষম হয়। শেষ পর্যন্ত বাংলার দ্বিতীয় ইনিংস ২৪১ রানের গুটিয়ে গেলে সৌরাষ্ট্র জয় লুফে নেয় ১৬ বল খেলে এক উইকেট হারিয়ে। সৌরাষ্ট্রের উনাদকাৎ ৮৫ রানে ছয়টি ও চেতন শাকারিয়া ৭৬ রানে তিনটি উইকেট পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে উনাদকাৎ পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top