News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় জিমন্যাস্টিক্সে শ্রীপর্ণার স্বর্ণপদক, মৌনালীর রৌপ্য
Image

জাতীয় জিমন্যাস্টিক্সে শ্রীপর্ণার স্বর্ণপদক, মৌনালীর রৌপ্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। জাতীয় সাব-জুনিয়র জিমন্যাস্টিক্সে ত্রিপুরার জন্য দারুন খবর রয়েছে। শ্রীপর্ণা দেবনাথ ও মৌনালী করের হাত ধরে ত্রিপুরার ঝুলিতে দুটি পদক এসেছে। তার মধ্যে একটি স্বর্ণপদক ও অপরটি রৌপ্য পদক। কলকাতায় আয়োজিত জাতীয় সাব জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার দুই মহিলা জিমন্যাস্ট শ্রীপর্ণা দেবনাথ ও মৌনালি কর দুটি পদক জয়ের মধ্য দিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। শ্রীপর্ণা দেবনাথ অ্যাপারেটার্স ফ্লোর এক্সারসাইজে দুর্দান্ত পারফর্ম করে স্বর্ণপদক জিতে নিয়েছে। অপর জিমনাস্ট মৌনালী কর অ্যাপারেটাস ভলটিং টেবিলে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছে। কলকাতার ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্রে চারদিনব্যাপী আয়োজিত জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে রবিবারে শেষ হয়েছে। ত্রিপুরা থেকে বালক বালিকা বিভাগে ৯ জন জিমন্যাস্ট এতে অংশ নিয়েছিল।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top