ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। দুরন্ত মনোজিৎ দেবনাথ। মনোজিতের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেলো সাব্রুম স্কুল। ২৫৬ রানে পরাজিত করলো মনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সাব্রুম স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে বিশাল ৩৯১ রান করে। দলের পক্ষে মনোজিৎ দেবনাথ ৫৯ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪, অনুরাগ দাস ৫৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩,দানেশ ত্রিপুরা ২৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, হৃদ মজুমদার ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, শুভ্রজ্যোতি শীল ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫, শুভ দাস ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, সানু দে ১১ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং স্বাগ্নিক নাথ ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৬৪ রান। মনু স্কুলের পক্ষে গৌতম দেবনাথ (৩/৬৮) এবং নিলয় দে (২/৭১) সফল বোলার। জবাবে খেলতে নেমে মনোজিৎ দেবনাথের (৩/৪৭) দুরন্ত বোলিংয়ে ১৩৫ রানে গুটিয়ে যায় মনু সকুল। দলের পক্ষে চয়ন দত্ত ১৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,রাকেশ ত্রিপুরা ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ (অপ:),প্রসেনজিৎ দে ১০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং দলনায়ক ধ্রুব বনিক ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। সাব্রুম স্কুলের পক্ষে মনোজিৎ ছাড়া দানেশ ত্রিপুরা (২/২২) সফল বোলার।

আন্তঃ স্কুল ক্রিকেটে জয় দিয়ে শুরু সাব্রুম স্কুলের
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















