News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ স্কুল ক্রিকেটে জয় দিয়ে শুরু সাব্রুম স্কুলের
Image

আন্তঃ স্কুল ক্রিকেটে জয় দিয়ে শুরু সাব্রুম স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। দুরন্ত মনোজিৎ দেবনাথ। মনোজিতের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেলো সাব্রুম স্কুল। ২৫৬ রানে পরাজিত করলো মনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সাব্রুম স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে বিশাল ৩৯১ রান করে। দলের পক্ষে মনোজিৎ দেবনাথ ৫৯ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪, অনুরাগ দাস ৫৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩,দানেশ ত্রিপুরা ২৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, হৃদ মজুমদার ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, শুভ্রজ্যোতি শীল ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫, শুভ দাস ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, সানু দে ১১ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং স্বাগ্নিক নাথ ১৪ বল খেলে ৩ টি  বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৬৪ রান। মনু স্কুলের পক্ষে গৌতম দেবনাথ (‌৩/‌৬৮) এবং নিলয় দে (‌২/‌৭১) সফল বোলার। জবাবে খেলতে নেমে মনোজিৎ দেবনাথের (‌৩/‌৪৭) দুরন্ত বোলিংয়ে ১৩৫ রানে গুটিয়ে যায় মনু সকুল। দলের পক্ষে চয়ন দত্ত ১৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌৩০,রাকেশ ত্রিপুরা ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ (‌অপ:‌),প্রসেনজিৎ দে ১০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং দলনায়ক ধ্রুব বনিক ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। সাব্রুম স্কুলের পক্ষে মনোজিৎ ছাড়া দানেশ ত্রিপুরা (‌২/‌২২) সফল বোলার।‌

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top