News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে আজ কেবিআই সি.সি ও এনএসআরসিসি-র প্রীতি ক্রিকেট
Image

উদয়পুরে আজ কেবিআই সি.সি ও এনএসআরসিসি-র প্রীতি ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। প্রীতি ম্যাচের দল ঘোষনা করলো কে বি আই কোচিং সেন্টার। আগামীকাল সদরের সেরা এন এস আর সি সি-‌র বিরুদ্ধে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলবে কে বি আই কোচিং সেন্টার। মহকুমার কে বি আই মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচ শেষে অনূর্ধ্ব-‌১৫ সদরের ক্রিকেটারদের সংবর্ধনা জানাবে কে বি আই কোচিং সেন্টার।  মূলত:‌ নিজেদের শক্তি দেখে নিতেই ওই প্রস্তুতি ম্যাচের আয়োজন। মরশুম শুরু হওয়ার আগেও প্রস্তুতি ম্যাচ খেলেছিলো কে বি আই কোচিং সেন্টার। এবার মহকুমার সেরা ক্রিকেটারদের বাছাই করে সাজানো হয়েছে দল। প্রসঙ্গত:‌ সদ্য শেষ হওয়া রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বজিৎ পালের এন এস আর সি সি। এবারই প্রথম ওই আসরে সেরা সম্মান পেয়েছে এন এস আর সি সি। স্বভাবতই খুশির হাওয়া ক্রিকেটারদের মধ্যে। উদ্যোক্তা সংস্থার পক্ষে শিব শঙ্কর দেবনাথ দলের ক্রিকেটারদের নাম ঘোষনা করেন। তিনি আশা করেন ম্যাচে ভালো খেলবে ক্রিকেটাররা। ঘোষিত দল:‌ শ্রীমন দেবনাথ, শুভম দেবনাথ, আফতাব চৌধুরি,ইরফান আহমেদ সরকার,সানিত সাহা, দেবজিৎ শর্মা, সাগর দেবনাথ, সুপ্রতীম দেবনাথ, সুরজিৎ দেবনাথ, সোমদেব শীল, রাজদীপ ঘোষ এবং সাহিন পোদ্দার। ‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top