News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
Image

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার বাড়িতে।  হঠাৎ করেই বাড়িতে আগুন লাগলে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো বসতবাড়ি।

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁধারঘাট অগ্নিনির্বাপক কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top