News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার
Image

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা। যাত্রাপুর থানাধীন  কালিখলা ও লেদরাবাড়ি থেকে ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। টানা পাঁচ ঘন্টা ধরে চালানো এই অভিযানে ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধারে সক্ষম হলো সিপাহীজলা জেলার যাত্রাপুর পুলিশ প্রশাসন।

ত্রিপুরা গোয়েন্দা শাখার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চলা অভিযানে যাত্রাপুর থানার অন্তর্গত লেদ্রাবাড়ি এবং উত্তর কালিখলা এলাকা থেকে মাটি খুঁড়ে ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল। স্পেশাল টাস্ক ফোর্স, টিএসআর, এবং যাত্রাপুর থানা পুলিশের যৌথ অভিযানে আসে এই সফলতা। যার নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক।

জানা যায় গভীর জঙ্গলে মাটির নিচে ছিল ২৭ টি ড্রাম এবং দুটি বস্তায় ভর্তি ছিল ৯৭৯ কেজি গাঁজাগুলি। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে জব্দকৃত গাঁজা ভর্তি ড্রামগুলি উদ্ধার করে যাত্রাপুর থানায় আনতে সক্ষম হয় অভিযানকারী দল। পরে এক সাক্ষাতে অভিযান প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক।

আগামীদিনে এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান ওসি, পাশাপাশি তিনি আরো জানান উদ্ধারকৃত এই গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য প্রায়ই কোটি টাকার কাছাকাছি হবে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top