News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়গঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী
Image

রায়গঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী

রায়গঞ্জ, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম বিক্রম সাউ ওরফে গুড্ডা (২০) এবং সুধীর ঝা ওরফে বাবুয়া (৩০)। তাদের বাড়ি রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর শ্মশান কলোনি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ৬ দুষ্কৃতী একত্রিত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পুলিশ হানা দিলে ঘটনাস্থল থেকে দু’জন গ্রেপ্তার হলেও বাকি চারজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, চারটি তাজা কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top