আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি সনজিৎ সেন।
ওসি সনজিৎ সেন জানিয়েছেন, ১৭ আগস্ট মেলারমাঠ সামনে থেকে একটি বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে পশ্চিম আগরতলা থানায় বাইক মালিক অলক চক্রবর্তী মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্তে নেমে গতকাল রাতে বিটারবন এলাকা থেকে পাল ৩ জনকে পুলিশ আটক করা হয়েছে। তার কাছ থেকে চুরি যাওয়া বাইক সহ একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।



















