News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : সকাল নয়টা পর্যন্ত ভোট পড়ল ১৩.৯২ শতাংশ
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : সকাল নয়টা পর্যন্ত ভোট পড়ল ১৩.৯২ শতাংশ

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে সকাল নয়টা পর্যন্ত ১৩.৯২ শতাংশ ভোট পড়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় জানিয়েছে, ভোট পর্ব এখনও শান্তিপূর্ণভাবেই চলছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতি নির্বাচনে ভোটাররা উত্সবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২৩ বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে ভোটে মহিলাদের অংশগ্রহণ লক্ষ্যণীয়।

ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা টাউন বড়দোয়ালি কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি এই কেন্দ্রে বিজেপি প্রার্থীও। ভোটাধিকার প্রয়োগ করেই তিনি জয়ী হবে দৃঢ়তার সাথে দাবি করেছেন। 

Releated Posts

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top