ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেট শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে। উদ্বোধনী দিনে হবে ৩ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে জে সি সি-র বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে স্ফুলিঙ্গ খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সংহতি খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। আসরে ভালো ফলাফল করতে সবকটি দল ইতিমধ্যে জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে হবে ওই আসর। এদিকে আসর শুরু হওয়ার আগে আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের নিয়ে হবে একদিনের বিশেষ ওয়ার্কসপ। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে ওয়ার্কসপ হবে এম বি বি স্টেডিয়ামের ক্লাব হাউজে। ১৯ ফেব্রুয়ারি হবে ওই ওয়ার্কসপ। বি সি সি আইয়ের ম্যাচ রেফারি রাজীব দেববর্মা পরিচালনা করবেন ওই ওয়ার্কসপ। এক বিবৃতিতে এ খবর জানান রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ।

টিসিএ-র উদ্যোগে আম্পায়ার ম্যাচ রেফারিদের ওয়ার্কশপ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















