News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র উদ্যোগে আম্পায়ার ম্যাচ রেফারিদের ওয়ার্কশপ
Image

টিসিএ-র উদ্যোগে আম্পায়ার ম্যাচ রেফারিদের ওয়ার্কশপ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেট শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে। উদ্বোধনী দিনে হবে ৩ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে জে সি সি-‌র বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে স্ফুলিঙ্গ খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সংহতি খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। আসরে ভালো ফলাফল করতে সবকটি দল ইতিমধ্যে জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে হবে ওই আসর। এদিকে আসর শুরু হওয়ার আগে আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের নিয়ে হবে একদিনের বিশেষ ওয়ার্কসপ। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে ওয়ার্কসপ হবে এম বি বি স্টেডিয়ামের ক্লাব হাউজে। ১৯ ফেব্রুয়ারি হবে ওই ওয়ার্কসপ। বি সি সি আইয়ের ম্যাচ রেফারি রাজীব দেববর্মা পরিচালনা করবেন ওই ওয়ার্কসপ। এক বিবৃতিতে এ খবর জানান রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top