News Flash

Image

ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত সীল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারী৷৷ বিধানসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে প্রস্তুত রয়েছে সীমান্ত  রক্ষী বাহিনীর জোয়ানরা৷রাত পোহালেই ত্রিপুরা বিধানসভার ৬০ আসনে ভোটগ্রহণ৷ ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত৷ ভোট কর্মীরা  ভোট সামগ্রী নিয়ে  নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে সকাল থেকেই রওনা হয়ে গেছেন৷ রাজ্যের সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে৷ ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তেও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ সীমান্তরকি বাহিনীর জোয়ানরা সীমান্ত এলাকায় বিরামহীন টহল দিচ্ছেন৷ কাঁটাতারের বেড়া টপকে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে তীক্ষ্ন নজরদারি বজায় রাখা হচ্ছে৷ সীমান্ত পাহাড়ার দায়িত্বে থাকা বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন সীমান্তে কোন ধরনের অঘটন ঘটতে দেওয়া হবে না৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বিএসএফের জোয়ানরা সতর্ক রয়েছে৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত  রক্ষী বাহিনী বিজিবির সঙ্গেও বিএসএফের কর্মকর্তারা কথা বলেছেন৷ কোন ধরনের অনুপ্রবেশ কিংবা অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দিলে বিএসএফের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ নিরাপত্তায় কোন ধরনের ঘাটতি নেই৷ ভোট করব শান্তিপূর্ণ করার লক্ষ্যেই বিএসএফ এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএসএফের অধিকারিক৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top