News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শালবাগানে আর্মি ক্যাম্পে বিদ্যুতের কাজ করতে গিয়ে মৃত্যু ব্যক্তির
Image

শালবাগানে আর্মি ক্যাম্পে বিদ্যুতের কাজ করতে গিয়ে মৃত্যু ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারী৷৷  শালবাগান এলাকায় আর্মি ক্যাম্পের ভিতরে  ঠিকাদারের অধীনে বৈদ্যুতিক লাইন সরাইয়ের কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বিদ্যুৎ কর্মীর৷  বুধবার শাল বাগান এলাকায় আর্মি ক্যাম্পের মধ্যে বৈদ্যুতিক লাইন সারাই করতে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে মৃত্যু হয় সুভাষ মন্ডল নামে ৬৫ বছরের এক ব্যক্তির৷ জানা যায় দুর্জয় নগর এলাকার বাসিন্দা সুভাষ মন্ডল দীর্ঘদিন যাবত এক ঠিকাদারের মাধ্যমে বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করতেন৷ বুধবার আর্মি ক্যাম্পের মধ্যে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বাঁশের সিঁড়ি থেকে হঠাৎ করে নিচে পড়ে যান৷ সেখানে কর্মরত আর্মির জোয়ানরা বিষয়টি দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় সুভাষ মন্ডলকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ কিন্তু সেখানে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর সুভাষ মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার পর মৃত ব্যক্তির পরিবারের লোকজন হাসপাতালে ছুটে এসে সুভাষ মন্ডলের মৃতদেহটি দেখতে পেয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন৷ ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ ত্তত্তত্তত্তত্তত্তত্ত্

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top