নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারী৷৷ শালবাগান এলাকায় আর্মি ক্যাম্পের ভিতরে ঠিকাদারের অধীনে বৈদ্যুতিক লাইন সরাইয়ের কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বিদ্যুৎ কর্মীর৷ বুধবার শাল বাগান এলাকায় আর্মি ক্যাম্পের মধ্যে বৈদ্যুতিক লাইন সারাই করতে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে মৃত্যু হয় সুভাষ মন্ডল নামে ৬৫ বছরের এক ব্যক্তির৷ জানা যায় দুর্জয় নগর এলাকার বাসিন্দা সুভাষ মন্ডল দীর্ঘদিন যাবত এক ঠিকাদারের মাধ্যমে বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করতেন৷ বুধবার আর্মি ক্যাম্পের মধ্যে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বাঁশের সিঁড়ি থেকে হঠাৎ করে নিচে পড়ে যান৷ সেখানে কর্মরত আর্মির জোয়ানরা বিষয়টি দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় সুভাষ মন্ডলকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ কিন্তু সেখানে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর সুভাষ মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার পর মৃত ব্যক্তির পরিবারের লোকজন হাসপাতালে ছুটে এসে সুভাষ মন্ডলের মৃতদেহটি দেখতে পেয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন৷ ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ ত্তত্তত্তত্তত্তত্তত্ত্

শালবাগানে আর্মি ক্যাম্পে বিদ্যুতের কাজ করতে গিয়ে মৃত্যু ব্যক্তির
Tags:
Releated Posts
অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…


















