News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের রতলামে ট্রাকে ধাক্কা নিয়ন্ত্রণহীন বাসের; দু’জনের মৃত্যু, আহত ১৭ জন
Image

মধ্যপ্রদেশের রতলামে ট্রাকে ধাক্কা নিয়ন্ত্রণহীন বাসের; দু’জনের মৃত্যু, আহত ১৭ জন

রতলাম, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের রতলাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, এছাড়াও ১৭ জন আহত হয়েছেন। বুধবার সকালে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে বাসটি। বুধবার সকাল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে জাওড়া-লেবাড সড়কের ওপর বিলপাঙ্ক থানার অন্তর্গত সারওয়ার জামুনিয়া গ্রামের কাছে।

ও পি সিং নামে এক পুলিশ কর্তা জানিয়েছেন, রাজস্থান রোডওয়েজের বাসটি মহারাষ্ট্রের পুনে থেকে ভিলওয়ারা (রাজস্থান) যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়ানো স্থির ট্রাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের ও আহত হয়েছেন ১৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top