News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে মথার সাথে সংঘর্ষে রক্তাক্ত বিজেপির ১২ জন কর্মী
Image

চড়িলামে মথার সাথে সংঘর্ষে রক্তাক্ত বিজেপির ১২ জন কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ চড়িলাম বিধানসভার অন্তর্গত লালসিং মুড়ায়  তিপ্রা মথা ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষে আহত ১২ জন বিজেপি কর্মী৷ উত্তেজিত তিপ্রা মথার সমর্থকরা বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে৷ এছাড়া এলাকার বেশ কিছু দোকানপাটে ভাঙচুর চালিয়েছে৷ গাড়ি অটো রিক্সা মোটরবাইক সহ অন্যান্য সম্পদেও ভাঙচুর করে উত্তেজিতরা৷ হামলায় অন্তত ১২ জন বিজেপির কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷
পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন৷ রাজনৈতিক হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে৷ ঘটনার পর থেকে এলাকার জাতি উপজাতি উভয় অংশের মানুষ আতঙ্কগ্রস্ত৷ রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার নির্বাচনী এলাকায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করা সম্ভব হবে কিনা তা নিয়েও হলে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷
 এই কেন্দ্রে তিপ্রা মথা ও বিজেপি কোন পক্ষই প্রতিপক্ষকে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ৷ সরব প্রচারের শেষ দিনে লাল সিং মুড়া এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় সাধারণ ভোটাররা আতঙ্কগ্রস্থ৷
সরব প্রচার শেষ হতেই লাগু হয়েছে ১৪৪ ধারা৷ আগামী ১৭ ফেব্রুয়ারী সকাল ৬ টা পর্যন্ত লাগু থাকবে এই বিধি৷  বিধানসভা নির্বাচনের সড়ব প্রচার শেষ হয়েছে মঙ্গলবার বিকাল চারটে৷ সরব প্রচার শেষ  হতেই বিকেল চারটা থেকে লাঘু হয়েছে ১৪৪ ধারা৷ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থে নগদ টাকা,  উপহার , মাদকদ্রব্য ইত্যাদি বিলি করে যাতে নির্বাচকদের প্রভাবিত করা না যায় সেজন্য নির্বাচনী এলাকায়  কড়া নজরদারি রয়েছে৷ পশ্চিম জেলার বিভিন্ন ভোট কেন্দ্রের এলাকায় সমাজবিরোধী ও অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে শাস্তি যাতে ভঙ্গ না হয় সেজন্য পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সমগ্র পশ্চিম জেলায় সিপিসি কোড ১৯৭৩ এর ১৪৪ ধারা অনুসারে লাঠি,  আয়রন , রড , বাস৷ পাথর ও অন্যান্য অস্ত্রসম  বস্তু ইত্যাদি সহ বা ছাড়া পাঁচ বা ততোধিক লোকের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন৷ একই সঙ্গে এদিন বিকেল চারটের পর থেকে জনসভা , মিটিং , মিছিল , লাউড স্পিকারের ব্যবহার নিষিদ্ধ বলে আদেশ জারি করা হয়েছে৷ তাছাড়া দুই বা ততোধিক মোটর বাইক বা মোটর গাড়ির একসঙ্গে চলাচল নিষিদ্ধ থাকবে৷ কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী শান্তিপূর্ণ বাড়ি বাড়ি প্রচার চালানো যাবে৷ তবে এজাতীয় প্রচারে প্রার্থীসহ পাঁচ জনের বেশি লোক থাকতে পারবে না৷ এজাতীয় প্রচার অভিযান সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার  মধ্যে করতে হবে, কোন রাজনৈতিক দলের পতাকা ,ব্যানার , চিহ্ণ ইত্যাদি বহন করা যাবে না এবং যারা এজাতীয় প্রচারে অংশ নেবেন তাদের সংশ্লিষ্ট নির্বাচনক্ষেত্রের নির্বাচন হতে হবে৷ পশ্চিম জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার আরও জানিয়েছেন এই নিষেধাজ্ঞা শান্তিপ্রিয় ও কর্তব্য পরায়ন নাগরিকদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করার জন্য নয়৷  বরং শান্তিপূর্ণ ও স্বাধীন নির্বাচন পরিচালনা করার জন্য৷ এই নিষেধাজ্ঞা ১৪ই ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ছটা পর্যন্ত বলব থাকবে৷ এই আদেশ  লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইপিসির ১৮৮ ধারা অনুসারে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া যাবে৷ তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে নির্বাচনী কাজে নিযুক্ত কর্মী সি আর পিএফ , পুলিশ , তাদের দ্বারা ব্যবহৃত যানবাহন এবং উপযুক্ত পাস সহ মিডিয়া পার্সেন,  ড্রাইভার , সাফাই কর্মীরা৷

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top