News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতেই শ্রদ্ধা হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ! ফ্রিজার থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ
Image

দিল্লিতেই শ্রদ্ধা হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ! ফ্রিজার থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : কয়েক মাস বাদে সেই দিল্লিতেই ফের শ্রদ্ধা হত্যাকাণ্ডের মতো নৃশংস খুনের ঘটনা ঘটেছে। নিজের প্রেমিকাকে খুন করে ধাবার ফ্রিজারে ভরে রেখেছিল ঘাতক প্রেমিক। মঙ্গলবার ফ্রিজার থেকে প্রেমিকার বরফ জমাট বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত ধাবা মালিক সাহিল গহলৌতকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশের আধিকারিক বিক্রম সিং জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়ের ধাবার মালিক সাহিল গহলৌতের সঙ্গে উত্তম নগরের বাসিন্দা এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও ওই তরুণীকে লুকিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করেন সাহিল। বিষয়টি জানতে পেরে নিহত তরুণী তাকে বিয়ে করার জন্য প্রেমিক সাহিলকে চাপ দিতে থাকেন। দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরে। পথের কাঁটা সরাতে দু-তিনদিন আগে প্রেমিকাকে খুন করে ধাবায় থাকা ফ্রিজারে দেহ রেখে দেন সাহিল। মঙ্গলবার ওই ফ্রিজার থেকে নিহত তরুণীর দেহ উদ্ধার করার পাশাপাশি প্রেমিকাকে খুনের অভিযোগে ধাবা মালিক সাহিল গহলৌতকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে ওই তরুণীকে খুন করা হয়েছিল তা জানতে মৃতদেহের অটোপ্সি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রেমিকাকে খুনের অভিযোগ অস্বীকার করেছে ধৃত সাহিল।

কয়েক মাস আগে দেশের রাজধানীতেই নিজের জীবন সঙ্গিনী শ্রদ্ধা ওয়ালকারকে নৃশংসভাবে খুন করেছিল আফতাব আমিন পুনাওয়ালা নামে এক যুবক। ওই নৃশংস হত্যাকাণ্ডের খবরে শিউরে উঠেছিল গোটা দেশ। এর মধ্যে ফের প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল দিল্লিতেই ।

Releated Posts

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top